1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত

পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৮ সময় দর্শন

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের ভল্ট থেকে ১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এছাড়াও সিসিটিভি ভাঙচুর করে কম্পিউটারের হার্ডডিস্কগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ব্যাংকে ঢুকে এসব দেখতে পান কর্তৃপক্ষ। এর আগে, বুধবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এজেন্ট শাখার ম্যাসেঞ্জার রাসেল প্রামাণিক জানান, সকালে অফিসে ঢুকে দেখি কম্পিউটার ভাঙা, চেয়ার এলোমেলো। পাশের জানালার গ্রিলও ভাঙা। এসব দেখে আমি আমার অফিসের স্যারদের জানাই।

শাখার ইনচার্জ নাঈম হাসান জানান, খবর পেয়ে এসে দেখি এই অবস্থা। ব্যাংকের ভল্টে রাখা ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা ছিল সেটা ভেঙে চুরি করে নিয়ে গেছে। সম্ভবত জানালার গ্রিল কেটে ঢুকেছিল তারা। অফিসের সিসিটিভি ভাঙচুর করে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে। কম্পিউটারের ২টা হার্ডডিস্ক নিয়ে গেছে। চেয়ারে তাদের স্পষ্ট পায়ের ছাপও পাওয়া গেছে।

পাবনা সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আমরা একটা চুরির অভিযোগ পেয়েছি। ভল্ট থেকে টাকা নিয়ে গেছে। কম্পিউটার ও সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ভল্টের চাবি দিয়ে খুলে টাকা নিয়ে গেছে। এখন চুরি নাকি অভ্যন্তরীণ বিষয় আমরা তদন্তের পর বলতে পারবো।

সূত্র: আলোকিত বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host