1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

আইপিএলে গিয়ে বিপিএলের কথা মনে পড়ল ওয়ার্নারের

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৫১৪ সময় দর্শন

করোনা কালের মাঝেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সানরাইজার্স হায়দরাবাদে খেলছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। দুবাইয়ের ২২ গজে যখন ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান তাণ্ডব চালাচ্ছেন, তখন ডেভিড ওয়ার্নারের মনে পড়ে গেল মিরপুর-সিলেটে পুরানের ঝড়। এবারের আইপিএলে তার একে অন্যের প্রতিপক্ষ হলেও ২০১৯ বিপিএলে দুজনেই খেলেছিলেন সিলেট সিক্সার্সে।

গতকাল বৃহস্পতিবার আইপিএলে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বড় রান তাড়ায় এক পর্যায়ে ধুঁকছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু টর্নেডো ব্যাটিংয়ে ম্যাচে রোমাঞ্চ ফেরান পুরান। আব্দুল সামাদের ১ ওভারে ২৮ রান নেওয়াসহ ১৭ বলে ফিফটি করেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ৭ ছক্কায় ৭৭ করে থামে পুরানের ইনিংস। আফগান তারকা রশিদ খানের ১২ রানে ৩ উইকেটের সুবাদে হারতে গিয়েও ৬৯ রানের বড় জয় পায় হায়দরাবাদ। ম্যাচ শেষে ওয়ার্নার স্মরণ করেন পুরানের সঙ্গে তার বিপিএল খেলার অভিজ্ঞতা।

বিপিএলের ওই আসরে প্রায় ১৬০ স্ট্রাইক রেটে পুরান করেছিলেন ৩৭৯ রান। ওয়ার্নার বলেন, ‘উপভোগ্য ম্যাচ ছিল। তবে চার ওভারের মতো বাকি থাকতে খানিকটা নার্ভাস হয়ে গিয়েছিলাম, যখন পুরান বল মাঠের বাইরে আছড়ে ফেলছিল। বাংলাদেশে আমি তার সঙ্গে খেলেছি। সে যখন এভাবে ক্লিন হিট করা শুরু করে, তখন কঠিনভাবেই ভাবতে হয়। রশিদ অবশ্যই দুর্দান্ত বোলার, অনেক সম্মানও পায় সে। বিশ্বমানের বোলার সে, তার মতো একজনকে দলে পাওয়া নিঃসন্দেহে দারুণ ব্যাপার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host