1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বের হয়েছে মার্কিন বোমারু বিমান

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮৮ সময় দর্শন

ইরান-ইসরাইল সংঘাতে যোগ দেয়ার সম্ভাবনা ‘বিবেচনা’ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ-৩৫ বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। এই বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানি ট্যাংকার বিমানও ছিল।

এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে বি টু স্পিরিট বোম্বার বিমান, সেগুলোও ভারত মহাসাগরে ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে।

গত তিনদিনে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেইন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিমান ইরান ইসরাইল সংঘাতের কারণে ইউরোপে নেয়া হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

অন্যদিকে, বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ বলছে, ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরাইলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র।

এরকম পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরান ইহুদিবাদীদের সঙ্গে সমঝোতা করবে না। সামাজিক মাধ্যম এক্সে খামেনির প্রোফাইল থেকে দেয়া পোস্টে উল্লেখ করা হয়, ইহুদিবাদীদের কোনো দয়া দেখানো হবে না।

মঙ্গলবার আলী খামেনির অবস্থান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের করার পর এই প্রথম কোনো মন্তব্য করলেন তিনি। এর মধ্যে ইসরাইল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোর রাতেও তেলআবিবে কয়েকদফা হামলা চালিয়েছে ইরান।

ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তেলআবিবে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাতাহ ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলার আগে তেলআবিবের বাসিন্দাদের সরে যেতে বলেছিল তারা।

ইসরেইলি ডিফেন্স ফোর্সেস আইডিএফও মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে।

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প। যদিও তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ্ আলী খামেনি’ এখনকার মত নিরাপদ’ অর্থাৎ তাকে এখুনি হত্যা করার পরিকল্পনায় সায় নেই যুক্তরাষ্ট্রের।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতেুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।’ তবে এখনই তাকে ‘হত্যা’ করা হবে না বলেও তিনি যোগ করেন।

সূত্র: বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host