1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২মোটরসাইকেল আরোহী নিহত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২১ সময় দর্শন

নীলফামারী জেলার সৈয়দপুরে দূরপাল্লার কোচের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার কামারপুকুর বাজারের অদূরে পরিরাম ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া গ্রামের বুধারু মিয়ার ছেলে মাসুদ রানা (২৮) ও একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৩০)। তারা উভয়ই এলাকায় ভাটা শ্রমিকের কাজ করতেন।

এলাকাবাসী জানায়, সকালে মাসুদ রানা ও নূর ইসলাম একটি মোটরসাইকেলে করে  কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (এনআর) একটি নৈশ কোচের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। তবে স্বজনদের পক্ষে সৈয়দপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফইম উদ্দিন বলেন, দুপুর পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দায়ের করেন নাই।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host