1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

সুজানগররে স্বর্ণকারদের এসিড ধোঁয়ায় পরিবেশ দূষিত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৩ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

পাবনার সুজানগর পৌর বাজারের স্বর্ণকারদের এসিড ধোঁয়ায় মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে। পাশাপাশি ওই এসিড ধোঁয়ার কারণে পৌর বাজারের ব্যবসায়ীসহ বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের সিমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে শ্বাস-প্রশ্বাসের সাথে ওই ধোঁয়া মানবদেহে প্রবেশ করে জটিল ও কঠিন রোগের জন্ম দিচ্ছে।  

খোঁজ নিয়ে দেখা যায়, সুজানগর পৌর বাজারে অর্ধশত স্বর্ণের দোকান রয়েছে। এসব দোকানে স্বর্ণের খাঁদ বের করে খাঁটি করা এবং সৌন্দর্য বাড়ানোর জন্য সালফিউরিকও নাইটিক এসিড ব্যবহার করা হয়। এসব এসিডের ধোঁয়া বের করার জন্য ব্যবহার করা হয় সিমেন্ট বা প্লাস্টিকের পাইপ। পাইপের মাধ্যমে বের হওয়া ওই ধোঁয়ায় বাজারের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি মানবদেহের মারাত্মক ক্ষতি হচ্ছে।

সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের পদার্থ বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অলোক কুমার বলেন স্বর্ণকারদের ব্যবহৃত ওই সালফিউরিক ও নাইট্রিক এসিড মারাত্মক ক্ষতিকর। ওই এসিডের ধোঁয়ায় বায়ু দূষিত হয়ে পরিবেশের ক্ষতি করে। পাশিপাশি মানবদেহে প্রবেশ করে হৃদরোগ ও হাঁপানিসহ নানা জটিল ও কঠিন রোগের জন্ম দেয়। সেই সাথে ওই এসিডের ধোঁয়া বাতাসের মাধ্যমে জলীয় বাষ্পের সাথে মিশে কখনও কখনও এসিড বৃষ্টিতে পরিণত হয়। এতে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি মাটির উর্বর শক্তি হ্রাস পায়।

এলাকার সচেতন মহল এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান  বলেন বিষয়ে আইনগত দিক ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host