1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৭

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৭ সময় দর্শন

দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১৩ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার দিবাগত ভোর ৪টা ২০ মিনিটের দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস ঘোড়াঘাটের নুরজাহানপুর নামক স্থানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে।

ঘটনাস্থলেই নিহত নাবিল পরিবহনের পাঁচ যাত্রীর এবং হাসপাতালে মারা যাওয়া দুই যাত্রীসহ সাত জনের লাশ ঘোড়াঘাট থানা হেফাজতে নেয়া হয়েছে। আহত ১৫ জনকে ভর্তি করা হয়েছে ঘোড়াঘাট হাসপাতালে। এর মধ্যে গুরুতর কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদেরকোনো পরিচয় জানা যায়নি।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host