1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার আরো ৩০ সেনা নিহত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৫৩৩ সময় দর্শন

বিতর্কিত নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে চলমান যুদ্ধে প্রতিপক্ষের হামলায় আর্মেনিয়ার আরো ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে কারবাখ অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২৭ সেপ্টেম্বর আজারবাইজানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ৩৫০ জন আর্মেনীয় সেনা নিহত হয়েছে।

১৯৯০-এর দশক সংগঠিত যুদ্ধে উভয় পক্ষের প্রায় ৩০ হাজার মানুষ নিহতের পর এবারের লড়াইটি সবচেয়ে খারাপ পর্যায়ে চলে গেছে। বিরোধপূর্ণ অঞ্চলটিতে টানা ১২ দিনের মত সংঘর্ষ চলমান রয়েছে। সংঘর্ষে উভয় দেশেরই ক্ষয়-ক্ষতি হলেও আজারবাইজান বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে।

দক্ষিণ ককেশাসে বিস্তৃত যুদ্ধ এড়াতে আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়া জেনেভায় মিলিত হওয়ার আগে বৃহস্পতিবার আজারবাইজান এবং জাতিগত আর্মেনিয়ান বাহিনী নাগর্নো-কারাবাখ অঞ্চলে এবং তার আশেপাশে নতুন সংঘর্ষে লিপ্ত হয়।

আজারবাইজান জানিয়েছে যে, বৃহস্পতিবার ভোরে আর্মেনীয় বাহিনী গ্যাঞ্জা শহরকে গোলা বর্ষণ করেছে, এতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া অন্যান্য গ্রামগুলোতেও জাতিগত আর্মেনীয় বাহিনী গুলি চালিয়েছে।

আজেরি কর্তৃপক্ষ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনো পর্যন্ত ৩০ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর দিয়েছে। এছাড়া আরো ১৪৩ জন বেসামরিক লোক আহত হয়েছে বলে জানিয়েছে। তবে সেনা হতাহতের বিষয়ে আজারবাইজান কোন তথ্য প্রকাশ করেনি।

সূত্র : আল আরাবিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host