1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

ঈশ্বরদীতে দুটি আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ৬

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৪২ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে দুটি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার সাঁড়াঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে বালুবোঝাই ট্রলার থেকে তাদের অস্ত্র-গুলিসহ আটক করা হয়। এ সময় ১টি ওয়ান শুটারগান, ১টি রিভলবার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও বালুবোঝাই তিনটি বাল্কহেড ও দুটি নৌকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর। তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) প্রেস ব্রিফিংয়ের মাধ‍্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বেশ কিছু দিন ধরে সাঁড়াঘাট এলাকায় পদ্মা নদীতে বালু ব‍্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর আগে গত ২২ মে সকালে সেখানে আধিপত্য বিস্তারে দুপক্ষের মধ‍্যে গোলাগুলির ঘটনা ঘটে। তখন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছিল। পরে আবারও ৫ জুন সকালে ইসলামপাড়া ঘাট এলাকায় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়ে গুলিবর্ষণ করে বিশৃঙ্খলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে এলাকার সাধারণ মানুষের মধ‍্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও জানান, ওই এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বুধবার দিনব্যাপী অভিযান চালায় ঈশ্বরদী থানা পুলিশ। অভিযানকালে সাঁড়াঘাট এলাকায় নদীতে বালুভর্তি বাল্কহেড চলাচলের সময় কয়েকটিকে সন্দেহজনক মনে হয়। পরে ওই বাল্কহেডগুলো থামিয়ে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host