1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

চাটমোহরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১২৯ সময় দর্শন

পাবনার চাটমোহরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।চাটমোহর স্পোটস্ অ্যাকাডেমির আয়োজনে রোববার (৮ জুন) রাত সাড়ে ৭টায় চাটমোহর পৌর সদরের ঐতিহ্যবাহী শাহী মসজিদ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাবনা জেলার চারটি উপজেলার তিন শতাধিক মাদরাসাশিক্ষার্থী হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্ক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী মো: ওবায়দুল্লাহ তারেক।

অনুষ্ঠানে কেরাত পরিবেশন করেন মো: আবু তালহা আনসারি, মাওলানা মো: রেদওয়ানুল ইসলাম, গজল পরিবেশন করেন ক্কারী মো: আব্দুল ওয়াহাব বেলালী, মাওলানা মো: আবুল বাশার প্রমুখ। এছাড়া অতিথি শিল্পী হিসেবে গীতিকার, সুরকার অধ্যাপক মো: ওবায়দুল্লাহ তারেক ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।

মুফতি মাহদী হাসান খানের পরিচালনায় এবং চাটমোহর স্পোটস্ অ্যাকাডেমির আহ্বায়ক মো: তৌহিদুল ইসলাম তাইজুলের সার্বিক তত্বাবধানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: হাসাদুল ইসলাম হীরা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, সাবেক ভাইস চেয়ারম্যান মো: নুরুল করিম খাঁন (আরজ খাঁন), দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, মুফতি মফিজ উদ্দিন, ডা: আসিফ উদ্দিন খান, শাহী মসজিদের ইমাম কাজী অব্দুস সালাম, প্রকৌশলী এ এইচ এম নুরন্নবী সাদ প্রমুখ।

সূত্র: নয়া দিগন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host