1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

করোনা সংক্রমণ; বেনাপোল স্থলবন্দরে সতর্কতা জারি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৩৭ সময় দর্শন

ভারতের বিভিন্ন অঞ্চলে আবারও নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সব স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল স্থলবন্দরে কড়াকড়ি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে দেখা যায়, ভারত থেকে ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কি না তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। ভারতফেরত যাত্রী পরিতোষ মণ্ডল জানান, চিকিৎসার জন্য ১০ দিন আগে ভারতে গিয়েছিলেন। দেশে ফিরে দেখছেন, বাংলাদেশে আগত যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে।

তার ভাষায়, ভারতে কোথাও কোনো পরীক্ষা হয়নি। আরেক যাত্রী সীমা রানিও একই অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ভারতে নতুন করে সংক্রমণের খবর শুনিনি, তবে দেশে ফিরে এসে দেখি করোনা পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ভারতের কিছু এলাকায় জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় ওমিক্রনের এক্সবিবি ধরণ শনাক্ত হয়েছে। এই সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায়, সে লক্ষ্যে সব ভারতফেরত যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা ভাইরাসের এই নতুন ধরনটি ‘কোভিড-ওমিক্রন এক্সবিবি’ আগের চেয়ে বেশি ভয়ংকর। যদিও এখনো বাংলাদেশে এই ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হননি, তবে আগাম সতর্কতার জন্য জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোভিড-ওমিক্রন এক্সবিবির উপসর্গগুলোর মধ্যে রয়েছে- জ্বর, কাশি ছাড়াও মাথাব্যথা, গলা ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া, ক্ষুধামন্দা ইত্যাদি।

বিশেষজ্ঞদের মতে, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে পাঁচগুণ বেশি ভয়ংকর এবং মৃত্যুহারও বেশি। যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, ইতোমধ্যে ঢাকায় এবং রাজশাহীতে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত বেশ কয়েকজন রোগী শনাক্ত হয়েছে। ফলে যশোরে আগে ভাগে প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, কোভিড-ওমিক্রন এক্সবিবি আগের মহামারির চেয়েও ভয়ংকর। তাই আমাদের সবাইকে আরও বেশি সতর্ক ও সচেতন হতে হবে। চলতি মাসের ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ভারতসহ অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে ইমিগ্রেশন এবং আইএইচআর হেলথ ডেস্কের সহায়তায় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host