1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

ভাঙ্গায় বাস-থ্রি হুইলারের সংঘর্ষে পিতা-পুত্রসহ নিহত ৫ জন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৪৫ সময় দর্শন

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে বাস ও থ্রি হুইলারের সংঘর্ষে পিতা-পুত্রসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। নিহতদের সবাই থ্রি হুইলারের যাত্রী ছিল। 

আজ সকাল সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলায় এ দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরো এক জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের পুত্র মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুর জেলার শিবচর থানা এলাকার ইব্রাহীম সর্দার (৭০) ও তার পুত্র মনির সর্দার (৪০) এবং একই এলাকার বাদশা মিয়ার পুত্র তারা মিয়া (৫০)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি।খবর পেয়ে পুলিশ ও  ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি বাস তিন চাকার একটি মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া বাসটি আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host