1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

অসচ্ছল ২৫৪ জন সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লক্ষ টাকার চেক বিতরণ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৫ সময় দর্শন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২৫৪ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার রয়েছে ১৪টি। মঙ্গলবার ঢাকার তথ্য ভবনে এই অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

চেক বিতরণ অনুষ্ঠানে সচিব বলেন, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে চেক বিতরণ একটি চলমান প্রক্রিয়া।সাংবাদিকদের কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদানের পাশাপাশি তাদের কল্যাণে ভবিষ্যতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু উদ্যোগ গ্রহণ করা হবে।

তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহসভাপতি খায়রুল বাশার, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং সাংবাদিক শাহিন হাসনাত।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host