1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

তিন দলীয় সিরিজের নাম ‘প্রেসিডেন্টস কাপ’

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৭৪ সময় দর্শন

ছয় মাস পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটকে মাঠে ফেরাতে তিন দল নিয়ে আয়োজিত ৫০ ওভারের টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘প্রেসিডেন্টস কাপ’। প্রতিযোগিতায় জাতীয়, হাই-পারফরম্যান্স এবং আইসিসির অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দলের খেলোয়াড়দের দিয়ে আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে আসরটি।

এ বছরের মার্চ থেকে করোনাভাইরাসের কারণে দেশের ক্রিকেট থমকে যায়। তাই ক্রিকেটকে ধীরে ধীরে মাঠে ফেরাতে এটি বিসিবির ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ। টুর্নামেন্টটি বর্তমান পরিস্থিতিতে শীর্ষস্থানীয় এবং নতুন ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলার ভালো সুযোগ করে দিবে বলে আশা করা হচ্ছে। কোভিড-১৯ এর স্বাস্থ্য ও সুরক্ষার মান নিশ্চিত করার জন্য সকল খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসাল এবং গ্রাউন্ডস কর্মীদের টুর্নামেন্টের জন্য জৈব-সুরক্ষা পরিবেশে নেয়া হবে।

তিন দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে যথাক্রমে মাহমুদউল্লাহহ রিয়াদ-নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালকে। তিনটি দল একে অপরের বিপক্ষে দুই বার করে খেলবে। ডাবল লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই টি দল ফাইনাল খেলবে। আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। প্রত্যক ম্যাচের জন্য রির্জাভ-ডে রয়েছে।

স্কোয়াড :
মাহমুদউল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মোমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।
স্ট্যান্ডবাই : আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
স্ট্যান্ডবাই : সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।

তামিম একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।
স্ট্যান্ডবাই : শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদি হাসান রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host