1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও পুলিশি হেনস্তার প্রতিবাদ ১১ দলীয় ঐক্যের প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢ়ুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা ২১টি নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ অ্যাভিয়েশন গ্রুপের পথে ইউএস-বাংলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ স্থানীয় নির্বাচনে জিততেই ইসিতে দলীয় লোক নিয়োগের অভিযোগ জামায়াতের

তাবলিগ জামাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৯৫ সময় দর্শন

এসএসসি পরীক্ষা শেষে ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়েছিলো মেধাবী ছাত্র কাজী নাহিয়ান (১৬)। তাবলিগের সাথীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন সাতার না জানা কাজী নাহিয়ান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৫ মে) সন্ধ্যায় মরহুমের জানাজা শেষে ওইদিন রাতেই বরিশাল বিমানবন্দর থানাধীন পাংশা গ্রামের পারিবারিক কবরস্তানে কাজী নাহিয়ানের মরদেহ দাফন করা হয়েছে। মৃত কাজী নাহিয়ান তার নানা গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী কাজী মোস্তফা বাবুলের বন্দর সংলগ্ন বাসায় থেকে পড়াশুনা করতো। বরিশাল বিমানবন্দর থানা এলাকার পাংশা গ্রামের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী কাজী আব্দুল্লাহ আল-মাসুদের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে কাজী নাহিয়ান ছিলো সবার বড়।

তার (নাহিয়ান) মামা সাংবাদিক কাজী রনি জানান, টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কাজী নাহিয়ান বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছে। পরীক্ষা শেষে গত ২২ মে নাহিয়ান ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়।

ঘটনার দিন ২৫ মে তারা ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর পাতিলা ইউনিয়নের কাশেম মেম্বারের বাড়ির জামে মসজিদে ছিলেন। তাদের তাবলিগ জামাতে ২২ জন সাথী ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তাবলিগ জামাতের সকল সাথীরা মিলে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। নাহিয়ানের সাথে সকল সাথীরা গোসল শেষে মসজিদে ফিরে যান। কিন্তু নাহিয়ান পুকুরে ঘাটলায় জামা কাপড় ধৌত করছিলো। একপর্যায় সে পড়ে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর অন্যান্য সাথীরা স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে নাহিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host