1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

হাসপাতালে চিকিৎসাধীন ৪ জুলাই যোদ্ধার বিষপানে আত্মহত্যার চেষ্টা

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩৭ সময় দর্শন

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ হারানো চিকিৎসাধীন চার জুলাই যোদ্ধা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। রোববার দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে চলা সভার মধ্যেই এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

রোববার রাত ৯টার দিকে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিষপানকারীরা হলেন- শিমুল, মারুফ, সাগর এবং আখতার হোসেন (আবু তাহের)। তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে চলমান বৈঠকের সময় ওই চারজন পকেটে বিষ নিয়ে পরিচালকের কক্ষে প্রবেশ করেন। সেখানে তারা তাদের কিছু দাবি-দাওয়া প্রকাশ করতে চাইলে সিইও তাদের অপেক্ষা করতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে সেখানেই বিষপান করেন তারা।

জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো যোদ্ধাদের অভিযোগ, দীর্ঘ ৯ মাসেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রতিশ্রুতি দিয়ে নানা বাহানা করা হয়েছে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার কথা বললেও তা বাস্তবে ঘটেনি।

হাসপাতালের পরিচালক বলেন, জুলাই আন্দোলনে আহত হয়ে ভর্তি থাকা চারজন বিষপান করেন। তারা আগেই পকেটে করে বিষ নিয়ে আসেন। কিন্তু রুমে এসে মিটিং চলাকালীন তাদের এ কর্মকাণ্ডে আমরা খুবই অবাক হয়েছি। ঠিক কী কারণে তারা এমন করেছেন, আমরা কিছুই জানি না। তাৎক্ষণিক তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ আছেন।

বিষপান করা প্রত্যেকেই সুস্থ আছেন বলে জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শফিউর রহমান। তিনি আমার দেশকে বলেন, বর্তমানে সবাই ঝুঁকিমুক্ত। মেডিসিন বিভাগের ৫২৬ ওয়ার্ডে ভর্তি রয়েছেন তারা।

সুত্রঃ আমার দেশ

(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host