1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও পুলিশি হেনস্তার প্রতিবাদ ১১ দলীয় ঐক্যের প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢ়ুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা ২১টি নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ অ্যাভিয়েশন গ্রুপের পথে ইউএস-বাংলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ স্থানীয় নির্বাচনে জিততেই ইসিতে দলীয় লোক নিয়োগের অভিযোগ জামায়াতের

নাটোরে মেধা ও যোগ্যতায় কনস্টেবল পদে নিয়োগ পেলেন ২৪ জন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১২ সময় দর্শন

মেধা ও যোগ্যতায় জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ২৪ জন।গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত ২৪ জনের ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন।

এ সময় পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের উচিত দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করা। তাদের উচিত, বাবা-মা এবং বাড়ির অন্যান্য সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা।

নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী’র পরিচালনায় অনাড়ম্বর ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিয়োগ বোর্ডের  সদস্য সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ এবং বগুড়া ডিএসবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার হোসেন।

স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন নিয়োগপ্রাপ্তদের মধ্যে আনিকা তাবাসসুম, সিমলা খাতুন, আল শাহরিয়ার অনিক এবং তাদের অভিভাবকবৃন্দ।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host