1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
 স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী

চাটমোহরে গৃহবধূ ধর্ষণ মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৫৭ সময় দর্শন

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় গোলজার হোসেন (৩৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলজার নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে ও জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুর রহিম দুই বছর আগে ইরাকে পাড়ি জমান। সেখান থেকে তার স্ত্রীর কাছে নিয়মিত টাকা পাঠাতেন। এরই মধ্যে পার্শ্ববর্তী নাীজিরপুর গ্রামের আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন আব্দুর রহিমের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিকবার ধর্ষন করেন বলে অভিযোগ ওই গৃহবধূর।

 

এক পর্যায়ে ওই গৃহবধূর অশ্লীল ছবি ভিডিওতে ধারণ করে তা প্রচারের ভয় দেখিয়ে বিভিন্ন সময় ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন। গত এক মাস আগে আব্দুর রহিম বাড়ি ফিরে আসেন এবং টাকা-পয়সার হিসাব চান। এমতাবস্থায় তার স্ত্রী জানায়, গোলজারের কাছে ৫ লাখ ২০ হাজার টাকা রাখা আছে। আব্দুর রহিম টাকা চাইলে গোলজার তালবাহানা করতে থাকেন। গত ২ অক্টোবর রহিম আবারও টাকা চাইতে গেলে গোলজার গং তাকে মারপিট করে আহত করেন। এ নিয়ে থানায় আব্দুর রহিম একটি অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিস বৈঠকের আয়োজন করা হয়।

 

শালিসে ওই গৃহবধূ ধর্ষণ ও নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন। পরে শালিস ভন্ডুল হয়ে গেলে ওই গৃহবধূ থানায় আওয়ামীলীগ নেতা গোলজার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ আসামী গোলজার হোসেনকে গ্রেফতার করে। জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তোজাম উদ্দিন গ্রেফতারকৃত গোলজার হোসেনের দলীয় পদবী নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host