1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর  মৃত্যু 

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৬২ সময় দর্শন
নিহত রুপা খাতুন
পাবনার ভাঙ্গুড়ায় রেললাইন সংলগ্ন গাছ থেকে সজনে ডাঁটা পাড়তে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় রুপা খাতুন ৪৮ নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে আটটায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া রেলস্টেশন থেকে আনুমানিক ৪০০ মিটার পূর্বে এ ঘটনা ঘটে।
তিন সন্তানের জননী নিহত রুপা খাতুন ভাঙ্গুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন রেলপাড়া এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয়দের বরাতে জানা যায়, মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য  রেললাইন সংলগ্ন গাছ থেকে সজনে ডাঁটা পাড়তে যান রুপা খাতুন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান তিনি।
কোন অভিযোগ না থাকায় রেল পুলিশ এবং থানা পুলিশের পক্ষ থেকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host