1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধিদপ্তর গঠন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৯ সময় দর্শন

দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের পুনর্বাসন এবং সেই অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করেছে।

সোমবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়। গেজেটে উল্লেখ করা হয়েছে, ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শুরু হয়।

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে গত ২৮ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নতুন অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন লাভ করে।

সরকারি ঘোষণা অনুযায়ী, এই অধিদপ্তর অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩৩টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবও ইতোমধ্যে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির মাধ্যমে অনুমোদিত হয়েছে।

সরকার মনে করে, জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার সংগ্রামে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং এর চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host