1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল ঢাকা-১৮ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ চট্টগ্রাম বন্দরে চলছে ধর্মঘট—স্থবির কর্মক্ষেত্র ভাঙ্গুড়ায় পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় বিএনপিকে প্রত্যাখ্যান করে দেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবুর পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন এরফানুল হক

ভারত বাদে ৪টি ‘বড় দল’ যাবে পাকিস্তান সফরে!

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩৬৪ সময় দর্শন

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান দ্বৈরথ বন্ধ হয়ে আছে। নিকট ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। যে কারণে পাকিস্তান এখন ভারতের বিপক্ষে সিরিজ খেলার আশা বাদ দিয়ে দিয়েছে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর যে মহাপরিকল্পনা চলছে, সেটির অংশ হিসেবে আগামী বছর দুয়েকের মধ্যেই নাকি বড় চারটি দল যাবে পাকিস্তান সফরে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।

পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশনডটকমে ওয়াসিম বলেছেন, ‘ভারত পাকিস্তান সফরে আসবে- এমন ধারণা থেকে আমাদের পুরোপুরি সরে আসা উচিত। কারণ ভারতের বর্তমান সরকার যত দিন আছে, দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা খুব কম। পাকিস্তানের বিপক্ষে খেলার আগে বিসিসিআইকে সরকারের অনুমতি নিতে হয়। পাকিস্তানের প্রতি ভারতের বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি হিসেব করলে, নিকট ভবিষ্যতে পাকিস্তান ভারতের সঙ্গে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।’

এসব কারণে ভারতকে বাদ দিয়ে এখন অন্য চারটি বড় দলের পাকিস্তান সফরের স্বপ্ন দেখছেন ওয়াসিম খান। তিনি আরও বলেন, ‘২০২২ সালে ইংল্যান্ডকে আমাদের দেশে বরণ করে নেব, ২০২১ সালের জানুয়ারিতে নেব দক্ষিণ আফ্রিকাকে। তারপর নিউজিল্যান্ড আসবে, এরপর ২০২২ সালে অস্ট্রেলিয়াও আসবে। অন্য দলগুলোকে অসম্মান না করেই বলি, এই চারটি বড় দল পাকিস্তানে আসাটা আমাদের প্রাপ্য, এমন কিছুর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি আমরা। পাকিস্তানে এসব সফর হওয়া ক্রিকেটের জন্যই দরকার। সমর্থকেরাও তাদের মাটিতে বড় দলগুলোকে খেলতে দেখতে চাইবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host