1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

চাটমোহরে পৌরসভার টোল বাতিলের দাবিতে সড়ক অবরোধ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ সময় দর্শন

পাবনার চাটমোহর পৌরসভা কর্তৃক ইজারা দেওয়ার মাধ্যমে সিএনজি,অটোভ্যান,অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহে টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে সিএনজি,টেম্পু,বোরাক,অটোভ্যন চালকরা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টার পর চাটমোহর পৌরসভার নতুন বাজার জারদিস মোড়ে এই অবরোধ করা হয়। এসময় চাটমোহর-ভাঙ্গুড়া ও চাটমোহর-হন্ডিয়াল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সিএনজি,টেম্পু ও অটোভ্যান চালক ও শ্রমিকরা সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেন। তারা পৌরসভার টোল বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। শ্রমিকরা বলে,পহেলা বৈশাখ থেকে পৌরসভা কোন প্রকার টোল বা চাঁদা নিবে না বলে জানানো হয়েছিল। কিন্তু আজ (১ বেশাখ) থেকে নতুন করে চাঁদা আদায় শুরু করে। এরই প্রতিবাদে এবং টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবেরোধ করা হয়। এসময় চরম দূর্ভোগে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা।

এ অবস্থায় পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম আন্দোলনকারীদের সাথে বসার প্রতিশ্রুতি দিলে প্রায় ৩ ঘন্টা পর দুপুর ২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। এ সংবাদ লেখা পর্যন্ত চাটমোহর থানায় আলোচনায় বসার প্রস্তুতি চলছিল।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host