1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

বস্তাবন্দী ৩ মরদেহ পড়েছিল পুকুর পাড়ে

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১১৯ সময় দর্শন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত চার দিন ধরে স্বপ্না, লামিয়া ও হাবিব নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুরে নিজ বাড়ির পাশের একটি সড়কের ধারে বস্তাবন্দি অবস্থায় একটি হাত দেখতে পান এক বাসিন্দা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে খণ্ডিত তিনটি মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, ‘একজন স্থানীয় বাসিন্দা সড়কের পাশে বস্তার মধ্যে একটি মানুষের হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজন নারী ও এক শিশুর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহগুলো বস্তায় ভরে একটি দেওয়ালের সাথে মাটিচাপা দেওয়া হয়েছিল।

 

সূত্র : ইত্তেফাক

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host