1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না: ফয়েজ আহমদ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭১ সময় দর্শন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, অন্তর্বর্তী সরকার এমনভাবে কাজ করছে যাতে ভবিষ্যতে বাংলাদেশের কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে।

তিনি বলেন, ‘আমরা ইন্টারনেটকে বাংলাদেশের নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করার জন্য কাজ করছি।’
সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্যানেল আলোচনায় বক্তৃতাকালে তিনি এসব তথা বলেন।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর আয়োজনে অনুষ্ঠিত এই ইভেন্টটি দেশের দ্রুত বর্ধনশীল স্টার্টআপ ইকোসিস্টেম এবং বৈশ্বিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরছে।

প্যানেল আলোচনায় আরো অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এবং আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী।

ফয়েজ আহমদ বলেন, এনজিএসও নির্দেশিকায় ইন্টারনেট বন্ধ করার কোনো বিধান নেই। ইন্টারনেট বন্ধের সুযোগ রাখে এমন বিতর্কিত ধারা সংশোধনের লক্ষ্যে ২০০১ সালের টেলিযোগাযোগ আইন পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা এবং ইন্টারনেটের অবাধ প্রবাহ বজায় রাখা।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host