1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন,কিংশুক সাধারণ সম্পাদক  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

বাউফল উপজেলা যুবদলের দুই নেতা বহি’স্কার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ সময় দর্শন

পটুয়াখালীর বাউফলে উপজেলা  বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের বাউফল উপজেলার আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ কে বহি’স্কার করা হয়েছে। শুক্রবার (০৪ এপ্রিল) বিকালে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান এ তথ্যের সত্য’তা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহি’স্কা’রা’দেশের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ অ’প’শক্তির পক্ষে প্রকাশ্যে মিছিল করার দৃষ্টতা দেখানোর সুস্পষ্ট অভিযোগ থাকায় উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহি’স্কার করা হয়েছে।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বহি’স্কৃত এ দুই নেতার কোনো ধরনের অপ’কর্মের দায় দল নিবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দিয়েছেন।

প্রসঙ্গত, বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বগা বন্দরে শামীম নামের এক যুবলীগ কর্মীকে গ্রেফ-তারের প্রতিবাদে বি’ক্ষো’ভ মিছিলে অংশ নেয় উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ। এ নিয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের মধ্যে তী’ব্র অ’স’ন্তো’ষ সৃষ্টি হলে কেন্দ্রীয় যুবদল এই ব্যবস্থা নেয়।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host