1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী

মাংস কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৪৫৪ সময় দর্শন

ঈদে পরিবারের জন্য মহিষের মাংস কিনে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রুহুল আমিন (৩৭) নামের এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকালে টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ীয়া টেকপাড়া গ্রামের ভাদু মোল্লার ছেলে। এ ঘটনায় সজিবুল নামের এক যুবক সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে মহিষের মাংস কেনার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন রুহুল আমিন। কিন্তু এলাকার কোথাও মহিষের মাংস না পেয়ে স্থানীয় যুবক সজিবুলকে সঙ্গে নিয়ে পাবনার টেবুনিয়া বাজারে যান । সেখান থেকে মাংস কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে সকাল ৯ টার দিকে চাটমোহর মুলগ্রাম কড়ইতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রুহুল আমিন মারাত্মক হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম। তিনি বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host