1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলোর যৌথ পদক্ষেপ ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে – এমপি শিমুল বিশ্বাস দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ভারতে জুমা ও ঈদের নামাজ রাস্তায় পড়লে পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স বাতিল

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১৪ সময় দর্শন

পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার বিষয়ে কড়া বার্তা দিয়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাট পুলিশ। পুলিশ বলেছে, নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যার ফলে তাদের পাসপোর্ট বাতিল এবং ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হতে পারে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মিরাটের পুলিশ সুপার (শহর) আয়ুশ বিক্রম সিং বলেছেন, স্থানীয় মসজিদ বা নির্ধারিত ঈদগাহে ঈদের নামাজ পড়া উচিত এবং কারো রাস্তায় নামাজ পড়া উচিত নয়।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়, তাহলে তাদের পাসপোর্ট এবং লাইসেন্স বাতিল করা যেতে পারে এবং আদালত থেকে কোনও অনাপত্তি সনদ (এনওসি) ছাড়া নতুন পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে পড়বে। আদালত কর্তৃক ব্যক্তিদের ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এই ধরনের নথিপত্র বাজেয়াপ্ত থাকে।

মিরাটের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বিপিন তাদা বলেছেন, জেলা এবং থানা উভয় স্তরেই বৈঠক করা হয়েছে এবং সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বা অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোর ওপর কড়া নজর রাখছি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনও প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রমজান মাসের শেষ জুমার নমাজ এবং ঈদের আগে এই নির্দেশিকা ঘিরে প্রবল হইচই পড়ে গেছে উত্তরপ্রদেশে। ঈদে অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে প্রভিন্সিয়াল আর্ম কনস্টাব্যুলারি (পিএসি) এবং ব়্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ)।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host