1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

ট্রেনে ঈদযাত্রা শুরু, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৫৯ সময় দর্শন

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনসেবা শুরু হয়েছে। প্রথম দিনে সোমবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রেল স্টেশনের প্লাটফর্মের লাইনে সারিবদ্ধভাবে রয়েছে ট্রেনের রেক আর প্ল্যাটফর্মগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড়। তবে টিকিটবিহীন যাত্রী কম থাকায় স্বস্তিতে রয়েছেন আগাম টিকিটের যাত্রীরা।

রেলকর্মী ও ট্রেনযাত্রীরা বলছেন, ঈদযাত্রর প্রথম দিনে তুলনামূলক যাত্রীর চাপ কম রয়েছে। ক্রমান্বয়ে ট্রেনে যাত্রীর চাপ বাড়বে। বিশেষ করে শবে কদরের সময় ভিড় বাড়ার আশঙ্কায় আগেভাগেই অনেকে পরিবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, সোমবার সকাল থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা ছেড়েছে ১৬টি আন্তঃনগর ট্রেন। দেশের বিভিন্ন গন্তব্যে এদিন ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।

তিনি বলেন, ঈদযাত্রার প্রথম দিনে রেলওয়ে স্টেশনে যাত্রীর সংখ্যা বেড়েছে। যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host