1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী

পরমাণু ইস্যুতে ইরানকে আলটিমেটাম ট্রাম্পের

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২২৩ সময় দর্শন

তুন পরমাণু চুক্তির জন্য ইরানকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ খবর জানিয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। সম্প্রতি পরমাণু বিষয়ক আলোচনার প্রস্তাব দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়োতুল্লাহ আলি খামেনিকে একটি চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ চিঠি প্রত্যাখান করেন খামেনি।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা’র উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানায়।

এএফপি জানিয়েছে চিঠি প্রত্যাখ্যান করায় খামেনিকে দুই মাসের আল্টিমেটাম দিলেন ট্রাম্প। এক্সিওস জানায়, দুই মাসের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি না হলে তেহরানের পারমাণবিক অবকাঠামোতে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই পদক্ষেপের লক্ষ্য ইরানকে চাপ প্রয়োগ করা এবং পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা বলে জানিয়েছে গণমাধ্যমটি।

এদিকে ইরনা আরো জানিয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক হুমকি পারমাণবিক অস্ত্র উৎপাদনের পক্ষে ইরানে জনগণের মাঝে ব্যাপক সমর্থন দেখা গেছে।

ইরান তার আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, তারা কখনও পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেয়নি।

তবে ট্রাম্পের কঠোর মনোভাবের কারণে দেশটির কিছু কঠোরপন্থি নেতা আত্মরক্ষায় পারমাণবিক বোমা তৈরির পক্ষে অবস্থান নিচ্ছেন বলে জানায় গণমাধ্যমটি।

ইরনা আরো জানায়, এই পরিস্থিতিতে ইরানের ওপর চাপ আরো বেড়েছে। কারণ বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপীয় শক্তিগুলো দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

এসবের মধ্যেই ইরান চীনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে এবং রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার দিকে আরো এগিয়ে যাচ্ছে। ফলে আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান নিজেদের শক্তিশালি অবস্থান ধরে রাখার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host