1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

সুজানগরে ৬ হাজার টিউবওয়েল বন্ধ;তীব্র পানি সংকট

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২১৭ সময় দর্শন

চলতি চৈত্র মাসে পাবনার সুজানগরে ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায় প্রায় ৬ হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার বিভিন্ন বাসা-বাড়ী, অফিস-আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বাসা-বাড়ি, অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ থেকে ৬০ হাজার হস্তচালিত টিউবওয়েল রয়েছে। চলতি মৌসুমে প্রচণ্ড খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নীচে নেমে গেছে। এতে ওই সকল টিউবওয়েলের মধ্যে প্রায় ৬হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে।

উপজেলার মানিকহাট গ্রামের বিল্লাল হোসেন খান বলেন আমার বাড়ির টিউবওয়েলে গত ১০/১২দিন পানি উঠছেনা। পার্শ্ববর্তী বাড়ির একটি গভীর নলকূপ থেকে অনেক কষ্ট করে পানি টেনে এনে রান্নাবারির কাজ চালাচ্ছি।

একই গ্রামের আব্দুল বাতেন বলেন চৈত্র মাস আসার আগে থেকেই আমার টিউবওয়েলে পানি উঠা বন্ধ হয়ে গেছে। বর্তমানে দূর-দূরান্তের সাবমারসিবল ও অগভীর তারা টিউবওয়েল থেকে পানি টেনে এনে রান্না এবং খাওয়ার পানির চাহিদা মেটাচ্ছি। তবে গোসলসহ অন্যান্য কাজ-কর্মে সীমাহীন দুভোর্গ পোহাতে হচ্ছে। কোথাও কোথাও অগভীর তারা টিউবওয়েলেও পানি উঠছেনা বলে জানান উপজেলার জোনারামচন্দ্রপুর গ্রামের পেঁয়াজ ব্যবসায়ী রওশন আলী। এতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন ফাল্গুন ও চৈত্র মাসে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নীচে নেমে যায়। ফলে এ সময় গভীর এবং অগভীর তারা টিউবওয়েল ছাড়া হস্তচালিত সাধারণ টিউবওয়েল পানি  উঠেনা। তবে ভারি বৃষ্টি হলে ওই সকল বন্ধ টিউবওয়েল আবার সচল হয়ে যাবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host