1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন,কিংশুক সাধারণ সম্পাদক  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন ইউএনও

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৩৫ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার।

চলতি অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তিল ও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০০ কৃষকের মধ্যে ৩০০ জন কৃষককে ১ কেজি তিলের বীজ, ১০০ জন কৃষককে ৫ কেজি মুগ ডালের বীজ, প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার মো. নাজমুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host