1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন,কিংশুক সাধারণ সম্পাদক  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্যকর্মী নিহত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে জহুরুল ইসলাম (৩৫) নামের এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল  ১০ টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার দিলপাশার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার দিলপাশার ইউনিয়নের হাটউধুনিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে । তিনি দীর্ঘদিন ধরে উপজেলার কাজিটোল কমিনিউটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)পদে কর্মরত রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিম খানম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, স্বাস্থ্যকর্মী জহুরুল প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল কাজিটোল কমিনিউটি ক্লিনিকের উদ্দেশ্যে বের হন। পথে সকাল  ১০ টার দিকে দিলপাশার রেলগেটের ওপর দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হচ্ছিলেন । এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. দুলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host