1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

পুলিশ সহায়ক নিয়োগ পাচ্ছেন ৫০০ জন-ডিএমপি কমিশনার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৫ সময় দর্শন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএনপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নগরবাসীকে নিরাপত্তা দিতে ৫০০ জনকে পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

ঢাকার বিভিন্ন শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তাব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞ লোকজনকে পুলিশ সহায়ক হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। তারা পুলিশের মতোই কাজ করবেন। যে কোনো অপরাধীকে গ্রেপ্তারের ক্ষমতাও তাদের দেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, বলেন, ডিএমপি থেকে তাদের হাতে একটি ব্যাজ দেওয়া হবে। পুলিশের ক্ষমতা অনুসারে তারা ক্ষমতা প্রয়োগ করবেন। অপরাধী ধরতে গিয়ে এই পুলিশ সহায়কদের কেউ হামলার শিকার হলে ‘পুলিশ অ্যাসল্ট’ হিসেবে বিবেচনা করে মামলা দায়ের করা হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host