1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক: সালাহউদ্দিন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৯৮ সময় দর্শন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘অদম্য নারী-শক্তিতে অজেয়’ শীর্ষক কর্মসূচিতে বললেন, বর্তমানে দেশে নারী ও শিশুদের প্রতি যেভাবে সহিংসতা-নিপীড়ন বাড়ছে, তা অনেক উদ্বেগজনক। সরকারকে অবশ্যই এসব কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে হবে। নয়তো দেশের ভাবমূর্তি দেশ-বিদেশে ক্ষুণ্ন হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনার রহস্য উন্মোচন করুন। এর মধ্যে পতিত ফ্যাসিবাদের কোনো কারুকার্য-কারসাজি-চক্রান্ত আছে কি না, তা বের করুন। বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবেই অস্থিতিশীল হতে না পারে, দেশের ভাবমূর্তি যাতে দেশ-বিদেশে ক্ষুণ্ন না হয়; সেদিকে আপনারা লক্ষ রাখুন। কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন।

তিনি আরও যোগ করে বলেন, নারীরা সকল গণতান্ত্রিক সংগ্রামে এগিয়ে ছিল। তাই আমাদের দলের ৩১ দফায়ও প্রতিশ্রুতি আছে নারীর ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে, আইনিভাবে। সংসদে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পথে আমরা এগিয়ে যাব।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host