1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ভারতে অবস্থান করে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই শেখ হাসিনার হবিগঞ্জে এনসিপির ১০ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিশ্চিত করতে হবে: জামায়াত আমির বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: আফরোজা বৃষ্টির প্রভাব নিত্যবাজারে: মাছ, মুরগি ও ডিমের সাথে লাগামছাড়া সবজির বাজার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারিগরকে এক বছরের কারাদণ্ড ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও পুলিশি হেনস্তার প্রতিবাদ ১১ দলীয় ঐক্যের

জোটে যাবে না ছাত্রদের দল, প্রার্থী দেবে ৩০০ আসনে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২০৭ সময় দর্শন

আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এককভাবে ৩০০ আসনে এনসিপির প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে মনে করেন দলটির নেতারা। তারা জানিয়েছেন, নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করা হবে। 

বুধবার (৫ মার্চ) দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকালে এসব তথ্য জানিয়েছেন এনসিপির নেতারা।

দলের নেতারা জানিয়েছেন, দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। আর দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি এনসিপির। সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে।

আগামী জাতীয় নির্বাচনে জোট নিয়ে এনসিপির নেতারা জানিয়েছেন, তারা কারো সঙ্গে জোট করবে না। তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনার।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ঈদের পর দলের নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা।

দলের আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘তরুণদের নেতৃত্বে গঠিত দলটির ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে, আর সে লক্ষ্যেই আমরা কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধিই আমাদের অন্যতম লক্ষ্য।’

সুত্রঃ ইত্তেফাক
(এন এইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host