1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার পাবনায় মানববন্ধনে প্রতিপক্ষের হামলা, গুলিবিদ্ধ ১ শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল সংকট কাটাতে সাড়ে ৩৪ হাজার পদে দ্রুত নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ ভাঙ্গুড়ায় চরপাড়া স: প্রা: বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যা: ২২ঘণ্টা পর মরদেহ হস্তান্তর

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫১ সময় দর্শন

ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়া কসবার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমীনের মরদেহ দীর্ঘ ২২ ঘণ্টা পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সিমান্তের ২০৫০ পিলারের সামনে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ (সুলতানপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৪৯ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার অজিত কুমার ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

দু’দেশের পতাকা বৈঠক শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ (সুলতানপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান বলেন, এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরণের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সে জন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, নিহত আল-আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host