1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নেতৃত্বে নাহিদ-আখতার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৮ সময় দর্শন

ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ, নতুন বন্দোবস্তের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে।

শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মীম আক্তার দল ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করেন। পরে আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটির নাম ঘোষণা করেন।

বাংলাদেশের ইতিহাসে এভাবে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এবং এত ব্যাপক আওয়াজ দিয়ে অতীতে কোনো দলের আত্মপ্রকাশ হয়নি।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকাল ৪টা ২০ মিনিটে শুরু হয় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। তারপর পর্যায়ক্রমে গীতা, ত্রিপিটক, বাইবেল পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের দুটি প্রামাণ্যচিত্র দেখানো হয় মঞ্চের বড় স্কিনে।

এরপর বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, নুসরাত তাবাসসুম, আব্দুল মান্নান মাসউদ, জুলাই শহীদ জাবিরের বাবা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র সামান্ত শারমিন, যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, মুখ্য সংগঠক সারজিস আলম।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host