1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন অশ্রুসিক্ত নয়নে প্রবীণ মাদরাসা শিক্ষকের বিদায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল ওয়ান সম্প্রচারে আসতে বাধা নেই : আইনজীবী

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৩ সময় দর্শন

দেড় দশক ধরে বন্ধ থাকা বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে আসতে বাধা নেই বলে জানালেন আইনজীবী।

চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুনের করা লিভ টু আপিল মঞ্জুর করে (আপিলের অনুমতি দিয়ে) আজ আদেশ দেন জ্যেষ্ঠ বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ।

আজকের আদেশের বিষয়ে চ্যানেল ওয়ানের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগ আজ লিভ গ্রান্ট করে চ্যানেল ওয়ান বন্ধে বিটিআরসির নোটিশের কার্যকারিতা স্থগিত করে আদেশ দিয়েছেন। আজকের এই আদেশের ফলে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে আসতে বাধা নেই।

২০১০ সালের ২৭ এপ্রিল চ্যানেল ওয়ান এর ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয় বিটিআরসি। চ্যানেল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগ সরকার চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে। পরবর্তী সময়ে সম্প্রচার বন্ধের বিষয়টি হাইকোর্ট হয়ে আপিল বিভাগে শুনানির জন্য আসে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host