1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

পাবনায় পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র জব্দ করলো ডিবি পুলিশ

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৭ সময় দর্শন

পাবনা পৌর সদরের চক ছাতিয়ানি এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি পাইপগান ও তিন রাউন্ড গুলি জব্দ করেছে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চক ছাতিয়ানি এলাকার অবকাশ নামের একটি বাসভবনের সামনে ফুলের বাগান থেকে অস্ত্র-গুলি জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজিনূর রহমান, পাবনা গোয়েন্দা পুলিশের ওসি হাসান বাসির, এসআই বেনু রায়।

পাবনা গোয়েন্দা পুলিশের ওসি হাসান বাসির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনটি পরিত্যক্ত পাইপগান ও তিন রাউন্ড গুলি জব্দ করা করা হয়।’

ওসি আরও জানান, ‘কে বা কারা সেখানে অস্ত্র-গুলি রেখে গেছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে রাস্তার দু’পাশের সব সিসিটিভি ক্যামেরা চেক করা হচ্ছে। তদন্ত চলছে, আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

 

 

সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host