1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

বাংলাদেশের শত্রুকে রাজার হালে রেখেছে দিল্লি: মির্জা ফখরুল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২০ সময় দর্শন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেশের শত্রু শেখ হাসিনাকে রাজার হালে বসিয়ে রেখেছে দিল্লি। আর সেখানে বসেই নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুকুমজারি করছে। গত ১৫ বছরে তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি আওয়ামী লীগ সরকার।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন দাবিতে এর আয়োজন করে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি। এর আগে, লাকসাম বিএনপির কার্যালয় উদ্বোধন করেন তিনি।

ভারতকে হুঁশিয়ারি করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে তিস্তার পানি আগে দিন। সীমান্তে গুলি বন্ধ করেন। আমাদের সঙ্গে বড় দাদার মতো আচরণ বন্ধ করেন। আমরা আমাদের পায়ের ওপরেই দাঁড়াতে চাই। বুঝে নিতে চাই আমাদের হিস্যা।

তিনি বলেন, হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা ১৭ বছর লড়াই করেছি। অনেকেই বলছেন আমরা ভোট ভোট করছি। মূলত নির্বাচন হলে দেশে শান্তি ফিরে আসবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা দেওয়া উচিত। আমরা আগেও ক্ষমতায় ছিলাম। আল্লাহ চাইলে আবারও ক্ষমতায় আসবো।

উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক সরওয়ার জাহান দোলন, আবুল হোসেন মিলন, সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী প্রমুখ।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host