1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় আলপনা ও বর্ণমালায় সেজে উঠছে শহীদ মিনারের পাদদেশ

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৩ সময় দর্শন

বাংলা বর্ণমালা ও আলপনা এমন লেখা দেখা মিলছে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের শহীদ মিনারের পাদদেশে। কেউ ভাষা সংশ্লিষ্ট ছবি আঁকছেন আবার কেউ বাংলা বর্ণমালা লিখছেন। লিখছেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এমন বিখ্যাত গানও।

ভাষার মাসে একুশে ফেব্রুয়ারিকে ঘিরে এসব চিত্রকর্ম নিয়ে কাজ করছেন এক ঝাঁক তরুণ শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও সহকারী কমিশনার(ভুমি) তাসমীয়া আক্তার রোজী স্বয়ং আলপনা এঁকে চিত্রকর্মের উদ্বোধন করেন।

পৌরসভার নির্বাহী প্রেকৌশলী আমিনুল ইসলামসহ অন্যান্য কর্ম কর্মকর্তারা এসব চিত্রকর্মের তদারকি করেন । এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার চিত্রকর্মের দিক নির্দেশনা প্রদান করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পনে নিরাপত্তার প্রস্তুতি নিয়েও কাজ করছেন থানা পুলিশ।

শহীদ মিনারে ধোয়ামোছা ও রঙ করার কাজের অগ্রগতি সম্পর্কে ইউএনও নাজমুন নাহার ডিডিএন নিউজকে বলেন, ‘১ ফ্রেব্রুয়ারি থেকে শহীদ মিনার রং,সংস্কার ও পরিষ্কার-পরিছন্নতার কাজ শুরু করা হয়। কেউ কেউ পেইন্টিং করছেন। আশা করছি আজ সন্ধ্যার মধ্যে আমরা সবকাজ সম্পূর্ণ করতে পারবো।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আজিজ বলেন ‘আমরা শহীদ মিনার এলাকার চারপাশ ঘুরে দেখলাম খুব সুন্দরভাবে পরিষ্কার-পরিছন্নতার কাজ করা হয়েছে। এবার আশেপাশের সৌন্দর্য বেড়েছে অনেকটা । আশা করি সুষ্ঠুভাবে দিবসটি উদযাপিত হবে।

বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক নাজমুন নাহার,সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক তাসমীয়া আক্তার রোজী,সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আলামিন এবং ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম কর্তৃক শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর প্রেসক্লাব, বিভিন্ন ভিআইপি ব্যক্তিরা,সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, একুশে উদযাপন সংশ্লিষ্ট দফতর, সংস্থার প্রতিনিধিদের ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ধারাক্রম নির্ধারণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,এনজিও অফিস,বাসাবাড়ি,দোকান ও বিভিন্ন ভবনে যথাযথ ভাবে জাতীয় পতাকা উত্তোলনের জন্য উপজেলা প্রশাসন ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটির উপর আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া স্থানীয় মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত এবং প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host