1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

সৌদি বাদশাহ, যুবরাজ ও ট্রাম্পের মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেন আদালত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৫৫৯ সময় দর্শন

দাহিয়ান শিক্ষার্থীদের বাসে বোমা হামলার ঘটনায় সৌদি বাদশাহ,যুবরাজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সহ ১০ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত একটি আদালত। এতে ইয়েমেনের প্রেসিডেন্টের বিরুদ্ধেও একই রায় দেওয়া হয়েছে।

ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রিত ইয়েমেন নিউজ এজেন্সি বুধবার জানায়, বিশেষায়িত অপরাধ আদালতে বিচারক রিয়াদ আল-রাজামির সভাপতিত্বে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। মাজ জেলার দাহিয়ানে শিক্ষার্থীবাহী একটি বাসে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার বিচারে এই অধিবেশন বসে।

হুথিদের বার্তা সংস্থা জানায়, বিচারে দশজনকে দোষী সাব্যস্থ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল-সৌদ, সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুলআজিজ আল-সৌদ, তুর্কি বিন বান্ডার বিন আব্দুলআজিজ আল-সৌদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জেমস নরমান ম্যাটিস, নর্টন সোয়ার্ৎজ, আব্দরাব্বুহ মনসুর হাদি, আলি মোহসেন সালেহ আল-আহমার, আহমেদ ওবেইদ বিন দাগর ও মোহাম্মদ আলি আহমেদ আল-মাকদাশি।

রায়ে বোমা হামলায় নিহতদের পরিবারকে ১০ বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host