1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

গাজা ইস্যুেত ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে উদ্যোগ নিচ্ছে সৌদি আরব

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৪ সময় দর্শন

গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশীদেশগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তা প্রত্যাখানের ঘোষণা দিয়েছে আরব দেশগুলো। এবার আরব দেশগুলোকে নিয়ে ফিলিস্তিনিদের ভবিষৎ নির্ধারণে একটি নতুন পরিকল্পনা দাঁড় করানোর উদ্যোগ নিচ্ছে সৌদি আবর। বেশ কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে। সৌদি আরব, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত এই মাসে রিয়াদে অনুষ্ঠিত একটি বৈঠকে খসড়া ধারণাগুলো নিয়ে আলোচনা করবে।

প্রস্তাবগুলোর মধ্যে উপসাগরীয় নেতৃত্বাধীন পুনর্গঠন তহবিল ও হামাসকে সাইডলাইনে রাখার চুক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে। আরব সরকারের একটি সূত্র জানিয়েছে, গাজার ভবিষ্যতের জন্য কমপক্ষে চারটি খসড়া প্রস্তাব করা হয়েছে। মিশরও একটি প্রস্তাব উপস্থান করতে যাচ্ছে। এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে মিশর তাদের অবস্থান স্পষ্ট করেছে।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে ও গাজার পুনর্গঠনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহও গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের মার্কিন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। সেদিন ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজার পুনর্গঠন হবে ও এ বিষয়ে আরব বিশ্ব দৃঢ়ভাবে একমত। ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন, মিশর ও জর্ডান যেন গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে।

পরে তিনি আরও এগিয়ে গিয়ে গাজার ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার কোনো অধিকার থাকবে না। ট্রাম্পের এই পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ এটিকে জাতিগত নির্মূলের চেষ্টা হিসেবে দেখছে।

সূ্ত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host