1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে সিল্কসিটির বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা আ. লীগ ও জামায়াত-এনসিপিকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে সেই নেতাকে নির্বাচন করুন- এড. মাসুদ খন্দকার

নিকারাগুয়ায় অভিবাসীবাহীদের নৌকাডুবিতে শিশুসহ নিহত ৫

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৩ সময় দর্শন

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, ১৭ জন অভিবাসী বহনকারী একটি নৌকা দেশটির উপকূলীয় এলাকায় ডুবে গেছে। ফলে, দুই শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

নিকারাগুয়ার সান জোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিকারাগুয়ার প্রেসিডেন্ট  ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো জানান, অভিবাসী বহনকারী নৌযানটি আগের দিন ভারত, ইরান, মিশর এবং ভিয়েতনামের অভিবাসীদের নিয়ে কলম্বিয়ার দ্বীপ সান আন্দ্রেস থেকে ছেড়েছিল।

মুরিলো স্থানীয় গণমাধ্যমকে টেলিফোনে জানান, নিকারাগুয়া ক্যারিবিয়ান উপকূলের কর্ন দ্বীপপুঞ্জের কাছে নৌকাটি ডুবে গেছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে মিশরের দুই শিশু রয়েছে। আটজন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে এবং তিনজন নাবালক এবং একজন প্রাপ্তবয়স্ক নিখোঁজ রয়েছে।

দক্ষিণ থেকে মধ্য আমেরিকায় ড্যারিয়েন জঙ্গলের মধ্য দিয়ে বিপজ্জনক স্থলপথ পারাপারের বিকল্প হিসেবে কিছু মার্কিন অভিবাসীরা সান আন্দ্রেস এবং নিকারাগুয়ার মধ্যবর্তী সমুদ্রপথ ব্যবহার করেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host