1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কারের বদলে টাকা!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৪৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কারের বদলে শিক্ষক-কর্মচারীদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। প্রতিযোগিতায় বিদ্যালয়টির ৩১ জন শিক্ষক-কর্মচারীকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। এ ঘটনায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ১৬ শিক্ষককে শোকজ করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার পৌর শহরে অবস্থিত জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে শিক্ষার্থী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর রীতি অনুযায়ী বিদ্যালয়ের  শিক্ষক-কর্মচারীদেরও পুরস্কার প্রদানের কথা। কিন্তু পুরস্কারের বদলে ৩১ শিক্ষক-কর্মচারীকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। এতে ম্যানেজিং কমিটির কোন অনুমতিও নেওয়া হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফলাতুন নাহার বলেন, শিক্ষক-কর্মচারীরা নিজেদের ইচ্ছামত পুরস্কার কিনবে। তাই তাদেরকে নগদ টাকা দেয়া হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির  সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার  বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ১৬ শিক্ষককে শোকজ করা হয়েছে। তাদেরকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে। বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host