1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

ভারত থেকে অনুপ্রবেশকালে এক সুদানি নারী আটক

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১১২ সময় দর্শন

ভারতের সীমান্ত এলাকা দিয়ে ফেনীতে অনুপ্রবেশের সময় সুদানের এক নারীকে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে জেলার পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, সুদানের আব্দেল রহিমের কন্যা ইসলাম আব্দেল রহিমের সঙ্গে থাকা পাসপোর্টের তথ্যমতে, তিনি কিছু দিন ভারতে অবস্থান করেন। সোমবার ভোরে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন, ১০০ ইউএস ডলার, ভারতীয় ৩০ রুপি ও নিজের ব্যবহৃত কাপড় জব্দ করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরশুরাম সীমান্ত থেকে সুদানের এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এর সঙ্গে স্থানীয় মানবপাচার চক্র জড়িত থাকতে পারে। সীমান্তে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, একই এলাকা থেকে গত বছরের ৭ নভেম্বর ইথিওপিয়ান, ২৯ ডিসেম্বর নাইজেরিয়ান একাধিক নাগরিককে আটক করেছে বিজিবি।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host