1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সক্রিয় সরকার : আইনমন্ত্রী ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে, গণতন্ত্রেই সমৃদ্ধির পথ: স্পিকার গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ভাঙ্গুড়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ক্ষমতায় এলে দেশের মালিক নয় খাদেম হিসেবে কাজ করব

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৬১ সময় দর্শন

বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার আরদিয়া সানাইয়া এলাকায় কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত প্রীতি সমাবেশে বললেন, বাংলাদেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসন আর দেখতে চায় না। জামায়াত ক্ষমতায় এলে দেশের মালিক নয় জনগণের খাদেম হিসেবে কাজ করবে। দেশের প্রত্যেকটি নাগরিককে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা হবে।

খুনের সাথে জড়িতদের উদ্দেশে জামায়াত আমির বলেন, তাদের কোন ক্ষমা নেই।

জামায়াতের আমির বলেন, দেশের ক্লান্তিলগ্নে স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অপরিসীম। অনেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলন করাতে অনেকে এখনো জেলে।

তিনি বলেন, প্রবাসীরা সব সময়ই অবহেলিত, এখনো অবহেলিত। দূতাবাস থেকে প্রবাসীরা তাদের প্রাপ্য কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ৫৩ বছর বাংলাদেশ পরিচালনায় যারা ছিলেন তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।

উল্লেখ্য, কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন ডা. শফিকুর রহমান। চার দিনের সফরে গত বুধবার (৮ জানুয়ারি) সকালে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়েত পৌঁছান তিনি।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host