1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্র-জনতার ঋণ শোধ করতে হবে: গোলাম পরওয়ার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৫৬ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই-আগস্টের বীর ছাত্র-জনতার রক্ত ও চোখের পানির বিনিময়ে অর্জিত বিজয়ের ঋণ আমাদের শোধ করতে হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংষ্কার না করে এবং পতিত ফ্যাসিস্ট ও প্রশাসনে তাদের দোসরদের রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। শুক্রবার সকালে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রয়োজনীয় সংষ্কারের পর আসুন আমরা সকলে মিলে নির্বাচনের দিকে এগিয়ে যাই। চাঁদাবাজি করে যারা কলকারখানার চাকা বন্ধ করে দিতে চায়, তাদের দ্রুত গ্রেফতার করুন। মুক্তিযুদ্ধে যে চেতনার কথা বলা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি।

২০২৪-এ নতুন করে দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশে একটি সুদমুক্ত এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত যাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমেই আমাদের সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

প্রধান অতিথি আরও বলেন, ইতিহাসের জঘন্যতম সাজানো মিথ্যা জুডিশিয়াল ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নেতাদের হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা ও ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দিয়ে আল্লাহর নেক বান্দাদের হত্যা করা হলেও নিষ্ঠুর স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্তর কাঁপে নাই।

গাজীপুর সদর থানার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের আমির ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলার সাবেক আমির মো. আবুল হাশেম খান, ২০২৪-এর আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী মুকুল কুমার দত্ত, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাঃ জামাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. হোসেন আলী।

এ ছাড়াও এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিসৎক ডা. মোহাম্মদ হুমায়ুন কবির খান, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. সফি উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনিছুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, ইসলামী ছাত্র শিবিরে সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের আমীর সালাহ উদ্দিন আইয়ুবী, জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি এটিএম মুজাহিদুল ইসলাম, কালিয়াকৈর পৌরসভা আমীর ম্ োইয়াসিন আলী মৃধা, কাপাসিয়া আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কালিগঞ্জ থানা আমীর মাওলানা মাহমুদুল হাসান, শ্রীপুর আমীর মাওলানা নূরুল ইসলাম, মো. আলাউদ্দিন প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host