1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

সুজানগরে বন্দুকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ২১৪ সময় দর্শন

পাবনার সুজানগরে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি এবং অস্ত্র মামলাসহ প্রায় দেড় ডজন মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী কবির কাঙ্গাল ওরফে কাঙ্গাল বাবু (৫২) দেশি তৈরি একটি একনালা বন্দুকসহ গ্রেপ্তার হয়েছে। সে সুজানগর উপজেলাধীন আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দী ইউনিয়নের চরকেষ্টপুর গ্রামের আইজ উদ্দিন মন্ডলের ছেলে।

গতকাল সোমবার ভোররাতে গোয়েন্দা তথ্য ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ের ভিত্তিতে মেজর শফিকুল ইসলামের নেতৃত্বে একটি সশস্ত্র চৌকস অভিযানিক দল তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর  জানান, কবির কাঙ্গাল ওরফে কাঙ্গাল বাবু একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা এবং রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র বাজি, চাঁদাবাজি এবং মুক্তিপণ আদায় আইনে প্রায় দেড় ডজন মামলা রয়েছে।  সেই সঙ্গে সে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে সুজানগর আমিনপুর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে আসছিল।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) দীর্ঘদিন তার কর্মকাণ্ডের প্রতি নজরদারি করারসহ তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার ফাঁদ পাচ্ছিল। এরই এক পর্যায়ে সোমবার রাতে সে সাগরকান্দী এলাকায় আসলে গোয়েন্দা সংস্থার সমন্বয়ের ভিত্তিতে মেজর শফিকুল ইসলামের নেতৃত্বে একটি সশস্ত্র চৌকস দল তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। টানা ৫ঘন্টা অভিযানের পর ভোর ৫টার দিকে একটি দেশী তৈরি একনালা বন্দুকসহ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আমিনপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host