1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ২১৬ সময় দর্শন

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১টায় শহরের বাইপাস এলাকার এসোর্ট গ্যাস পাম্প ও ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন উত্তর শালগাড়িয়ার মুদি ব্যবসায়ী মো. মিলন হোসেনের একমাত্র ছেলে। সে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী। আগামী এপ্রিল মাসের ১০ তারিখ হতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মেরিল বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল ইয়াসিন। এমন সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তায় পড়েছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার, এলাকায় ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম বলেন, সে আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। অকালে সবাইকে ছেড়ে চলে গেলো। এবার ফরম ফিলাপ করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আগামী এপ্রিল মাসের ১০ তারিখ থেকে পরীক্ষায় বসার কথা ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারকে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host