1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২

সরকারের লক্ষ্য সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর: পররাষ্ট্র উপদেষ্টা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ সময় দর্শন

শনিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে যোগ দিয়ে বললেন, নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

এ উপদেষ্টা আরও যোগ করে বলেন, আমরা সব দেশের সাথেই সু-সম্পর্ক চাই- সম্মান ও সমতার ভিত্তিতে। আর সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি- আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটি দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে।

অনুষ্ঠানে, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সাবেক সচিব মো, জাহিদ হোসেন, এম আর ডি আই অ্যাডভাইজার মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর খালিদ হোসেন, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান কাউসার প্রমুখ।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host